হাজিরা নিলেই অনুপস্থিতদের অভিভাবক SMS পান, টাকা জমা দিলে SMS রসিদ যায়, আর নোটিশ পৌঁছায় এক ক্লিকে — সবই প্রতিষ্ঠানের নাম দিয়ে, প্রত্যেকের নাম ধরে।
অনুপস্থিতি, বেতন জমার রসিদ আর বকেয়া রিমাইন্ডার — চালু রাখলেই হয়।
পুরো প্রতিষ্ঠান, নির্দিষ্ট শ্রেণি বা ব্যাচ, শিক্ষক, বা শুধু যাদের বকেয়া আছে।
কতজনকে, কয়টি SMS লাগবে আর ব্যালেন্স কত — পাঠানোর আগেই দেখায়।
হাজিরা জমা দিলেই অনুপস্থিতদের অভিভাবকের কাছে SMS — একই দিনে কখনো দুবার নয়।
টাকা নেওয়ার সাথে সাথে পরিমাণ, মাধ্যম আর রসিদ নম্বরসহ SMS।
চালু রাখলে প্রতি মাসের ২০ তারিখে শুধু বকেয়াদের অভিভাবককে, বকেয়ার পরিমাণসহ।
{নাম} আর {বকেয়া} লিখলে প্রত্যেকের SMS-এ নিজের নাম ও টাকা বসে যায়।
প্রতিদিন রাত ৮টার পর মালিকের ফোনে দিনের উপস্থিতি আর আদায়ের সারাংশ।
ছুটি, পরীক্ষা, অভিভাবক সভা, ফলাফল — এক ক্লিকে নির্দিষ্ট শ্রেণি বা সবাইকে।
যাদের জন্য: স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার · মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার · কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার
সফটওয়্যার ফ্রি, শুধু SMS কিনতে হয়। নতুন অ্যাকাউন্টে ২০টি SMS উপহার; এরপর অ্যাপ থেকেই SMS প্যাক কিনে নিন — সাথে সাথে ব্যালেন্সে যোগ হয়, মেয়াদ শেষ হয় না।
বাংলা SMS-এ ইংরেজির চেয়ে কম অক্ষরে একটি SMS হয়। লেখার সময়ই অ্যাপ দেখিয়ে দেয় বার্তাটি কয়টি SMS হবে।
স্বয়ংক্রিয় SMS তখন বাদ পড়ে, কিন্তু হাজিরা বা আদায়ের কাজ থামে না। ব্যালেন্স যোগ করলেই আবার যাওয়া শুরু হয়।
দুই মিনিটে অ্যাকাউন্ট, সফটওয়্যার চিরকাল ফ্রি — খরচ শুধু SMS-এর।