শিক্ষা এখন সম্পূর্ণ ফ্রিফ্রি অ্যাকাউন্ট খুলুন

শিক্ষা অ্যাপ ডাউনলোড

শিক্ষা যেকোনো ব্রাউজারেই চলে। চাইলে কম্পিউটার বা ফোনে আলাদা অ্যাপ হিসেবে রাখুন — এক ক্লিকে খুলবে, নেট না থাকলেও চলবে।

Windows-এর জন্য শিক্ষা

সংস্করণ ১.০.০ · ১,২৮৫ KB · Windows ১০ ও ১১

ডাউনলোড করুন (.exe)
  1. ডাউনলোড হওয়া Sikkha-windows.exe ফাইলে ডাবল-ক্লিক করুন।
  2. নীল পর্দায় “Windows protected your PC” লেখা এলে More info চাপুন, তারপর Run anyway।
  3. শিক্ষা নিজে থেকেই ইনস্টল হয়ে খুলে যাবে। এরপর থেকে ডেস্কটপ বা Start মেনুর Sikkha আইকন থেকে খুলুন।
  4. নতুন সংস্করণ এলে আবার ডাউনলোড করে চালালেই আপডেট হবে। সরাতে চাইলে: Settings → Apps → Sikkha → Uninstall।

এই সতর্কবার্তা আসে কারণ অ্যাপটি এখনো Microsoft-এর কাছে নিবন্ধিত নয় — অ্যাপটি শুধু sikkha.pro খোলে, অ্যাডমিন পাসওয়ার্ড চায় না, আপনার কম্পিউটারের অন্য কিছুতে হাত দেয় না। প্রিন্ট, PDF ডাউনলোড, ছবি আপলোড আর QR হাজিরার ক্যামেরা অ্যাপের ভেতরেই কাজ করে। Windows ৭-এ চলে না — সেখানে ব্রাউজারে sikkha.pro ব্যবহার করুন।

Mac-এর জন্য শিক্ষা

সংস্করণ ১.০.০ · ২৮০ KB · macOS 12 বা নতুন · Apple Silicon ও Intel

ডাউনলোড করুন (.dmg)
  1. ডাউনলোড হওয়া Sikkha-mac.dmg খুলুন, তারপর Sikkha আইকনটি টেনে Applications ফোল্ডারে ছেড়ে দিন।
  2. Applications থেকে শিক্ষা খুলুন। প্রথমবার Mac জানাবে যে Apple অ্যাপটি যাচাই করতে পারেনি — Done চাপুন।
  3. System Settings → Privacy & Security-এ গিয়ে নিচের দিকে “Sikkha” এর পাশে Open Anyway চাপুন, তারপর পাসওয়ার্ড দিন।
  4. এরপর থেকে সাধারণ অ্যাপের মতোই খুলবে। (পুরনো macOS-এ: আইকনে রাইট-ক্লিক → Open → Open।)

এই সতর্কবার্তা আসে কারণ অ্যাপটি এখনো Apple-এর নোটারি করা হয়নি — অ্যাপটি শুধু sikkha.pro খোলে, আপনার কম্পিউটারের অন্য কিছুতে হাত দেয় না। প্রিন্ট, PDF ডাউনলোড, ছবি আপলোড আর QR হাজিরার ক্যামেরা অ্যাপের ভেতরেই কাজ করে।

Android ফোন

  1. Play Store-এ অ্যাপ শিগগিরই আসছে — ততদিন Chrome থেকে ইনস্টল করুন:
  2. Chrome-এ sikkha.pro খুলে লগইন করুন।
  3. উপরের ⋮ মেনু → “অ্যাপ ইনস্টল করুন” বা “হোম স্ক্রিনে যোগ করুন”।
  4. অথবা অ্যাপের “আরও” পাতায় “ইনস্টল” বোতাম চাপুন।

iPhone ও iPad

  1. App Store-এ অ্যাপ শিগগিরই আসছে — ততদিন Safari থেকে যোগ করুন:
  2. Safari-তে sikkha.pro খুলে লগইন করুন।
  3. নিচের শেয়ার বোতাম (□↑) চাপুন।
  4. “Add to Home Screen” → “Add”।

অ্যাকাউন্ট নেই? ফ্রি অ্যাকাউন্ট খুলুন