ককোচিং সেন্টারের জন্য

ব্যাচ, ফি আর অভিভাবক — সব এক জায়গায়

দিনে পাঁচটা ব্যাচ, শত শত শিক্ষার্থী আর মাস শেষে ফি-র হিসাব। শিক্ষা আপনার কোচিংয়ের প্রতিদিনের কাজ গুছিয়ে দেয়, যাতে আপনি পড়ানোয় মন দিতে পারেন।

এখনকার ঝামেলা

  • কোন ব্যাচে কত আসন খালি — মনে রাখা কঠিন
  • মাস শেষে কে ফি দিল, কে দিল না
  • অনুপস্থিত হলে অভিভাবক জানতে পারেন না
  • শিক্ষকরা আলাদা খাতায় হিসাব রাখেন
শিক্ষা এই সবগুলোর সমাধান করে
কোচিং সেন্টার-এর জন্য সুবিধা

আপনার কাজের মাপে তৈরি

ব্যাচ ও আসন

দিন, সময়, আসন সংখ্যা আর মাসিক ফি দিয়ে ব্যাচ তৈরি করুন। আসন ভরে গেলে অ্যাপ নিজেই আটকে দেয়।

এক ট্যাপে হাজিরা

সবাই উপস্থিত ধরে শুরু — শুধু অনুপস্থিতদের ট্যাপ করুন। ৪০ জনের ব্যাচ আধা মিনিটে।

অনুপস্থিত হলেই SMS

হাজিরা সেভ করলেই নতুন অনুপস্থিতদের অভিভাবকের কাছে বাংলায় SMS — কখনো দুবার নয়।

মাসিক ফি আদায়

এক ক্লিকে সব ব্যাচের মাসের ফি তৈরি। বিকাশ, নগদ, ক্যাশ — পুরো বা আংশিক, রসিদ নম্বরসহ।

বাল্ক SMS ও ঘোষণা

ব্যাচ ধরে বা সবাইকে — পরীক্ষা, ছুটি বা বকেয়ার নোটিশ, {নাম} দিয়ে ব্যক্তিগত করে।

শিক্ষকদের আলাদা লগইন

প্রতিটি শিক্ষক নিজের ফোন থেকে হাজিরা নেন। মালিক দেখেন পুরো হিসাব।

মডেল টেস্ট ও মেধাতালিকা

নম্বর তুলুন — মেধাক্রম নিজে থেকে তৈরি হয়। প্রত্যেক অভিভাবক SMS-এ পান শুধু নিজের সন্তানের ফলাফল।

একটি দিন

শিক্ষার সাথে আপনার দিন

খাতা, ক্যালকুলেটর আর ফোনকল ছাড়া — সব কাজ হাতের মোবাইলে।

  1. সকাল ৮টা

    ফোন খুলে দেখুন আজ কোন কোন ব্যাচ, কতজন শিক্ষার্থী

  2. বিকাল ৪টা

    ব্যাচ শুরুতেই হাজিরা — অনুপস্থিতদের অভিভাবক SMS পেয়ে যান

  3. সন্ধ্যা ৭টা

    কাউন্টারে বিকাশে ফি এলো — এক ট্যাপে জমা, রসিদ SMS-এ

  4. মাসের ২০ তারিখ

    বকেয়াদের তালিকা দেখে নাম ধরে রিমাইন্ডার SMS

কোচিং সেন্টার-এর জন্য প্রস্তাবিত

স্ট্যান্ডার্ড প্ল্যান

৳৯৯৯ / মাস

  • ৩০০ জন শিক্ষার্থী পর্যন্ত
  • ৩ জন ব্যবহারকারী
  • ব্যাচ, মডেল টেস্ট ও মেধাতালিকা
  • প্রতি মাসে ২০০ SMS ফ্রি
৪৫ দিন ফ্রি ট্রায়াল

সাধারণ প্রশ্ন

একজন শিক্ষার্থী একাধিক ব্যাচে থাকতে পারবে?

হ্যাঁ। প্রতিটি ব্যাচের ফি আলাদা হিসাব হয়, আর হাজিরাও ব্যাচ অনুযায়ী থাকে।

কতজন শিক্ষক ব্যবহার করতে পারবেন?

স্ট্যান্ডার্ড প্ল্যানে ৩ জন, প্রো প্ল্যানে আনলিমিটেড ব্যবহারকারী।

শাখা একাধিক হলে?

আপাতত প্রতিটি শাখার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলুন। একসাথে সব শাখা দেখার সুবিধা আসছে।

আজই আপনার প্রতিষ্ঠান ডিজিটাল করুন

দুই মিনিটে অ্যাকাউন্ট, ৪৫ দিন সম্পূর্ণ ফ্রি। পছন্দ না হলে কোনো খরচ নেই।