ডিজাইন বেছে নিন, কোন তথ্য থাকবে ঠিক করুন — পুরো শ্রেণি বা বাছাই করা শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি। কার্ডের পেছনের QR কোড স্ক্যান করেই হাজিরা নেওয়া যায়।
পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, পাঁচটি রঙের থিম, মেয়াদ আর স্বাক্ষরের লেখা।
পুরো শ্রেণি বা ব্যাচ, অথবা নির্দিষ্ট কয়েকজন।
A4 শিটে প্রিন্ট বা PDF — দুই পিঠে ছাপার জন্য পেছনের পাতা মিলিয়ে সাজানো।
৮৫.৬ × ৫৪ মিমি — সাধারণ PVC কার্ডের মাপেই; কেটে ল্যামিনেট করুন বা PDF কার্ড প্রিন্টের দোকানে দিন।
ছবি, নাম, রোল, শ্রেণি, আইডি; চাইলে রক্তের গ্রুপ, অভিভাবকের নম্বর, জন্মতারিখ, পিতার নাম।
সেটিংসে একবার লোগো দিলেই সব কার্ডে।
পেছনের QR কোড ফোনের ক্যামেরায় স্ক্যান করলেই উপস্থিতি — লাইনে দাঁড়িয়ে দ্রুত হাজিরা।
পোর্ট্রেটে ৯টি, ল্যান্ডস্কেপে ৮টি কার্ড প্রতি পাতায়।
সামনের পাতার পরেই পেছনের পাতা, উল্টো দিকে মিলিয়ে সাজানো — ডুপ্লেক্স প্রিন্টে ঠিক মিলে যায়।
যাদের জন্য: স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার · মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার · কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার
কার্ডের মাপ সাধারণ PVC কার্ডের মতোই (৮৫.৬ × ৫৪ মিমি)। A4 শিটের PDF কার্ড প্রিন্টের দোকানে দিলে তারা PVC-তে ছাপতে পারে; নিজে ছাপলে কেটে ল্যামিনেট করে নিন।
শিক্ষার্থীর প্রোফাইলে মোবাইল দিয়েই ছবি তুলে বা গ্যালারি থেকে দিন — অ্যাপ নিজে ছোট করে রাখে।
হাজিরার পাতায় “QR স্ক্যান” খুলে ফোনের ক্যামেরা কার্ডের দিকে ধরুন — শিক্ষার্থী উপস্থিত হয়ে যায়, আর শেষে বাকিদের অনুপস্থিত ধরা যায়।
দুই মিনিটে অ্যাকাউন্ট, সফটওয়্যার চিরকাল ফ্রি — খরচ শুধু SMS-এর।