সব লেখা

খাতা থেকে মোবাইলে: হাজিরা ডিজিটাল করার সহজ গাইড

হাজিরা১ অক্টোবর ২০২৬·৪ মিনিটে পড়ুন

রোল কল করতে প্রতিদিন ১০ মিনিট? ডিজিটাল হাজিরায় সময় বাঁচে, আর মাস শেষের রিপোর্ট তৈরি হয় নিজে থেকেই।

হাজিরা খাতা ছোট জিনিস মনে হলেও এর পেছনে প্রতিদিন অনেকটা সময় যায় — আর খাতা হারালে পুরো মাসের তথ্যও যায়। ডিজিটাল করতে বড় কিছু লাগে না, একটা মোবাইলই যথেষ্ট।

ধাপ ১: ব্যাচ আর শিক্ষার্থী একবার তুলে নিন

প্রথম দিন একটু সময় দিয়ে প্রতিটি ব্যাচ আর তার শিক্ষার্থীদের নাম ও অভিভাবকের নম্বর যোগ করুন। এই কাজটা একবারই করতে হয়।

ধাপ ২: সবাই উপস্থিত ধরে শুরু করুন

বেশিরভাগ দিন বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত থাকে। তাই সবাইকে উপস্থিত ধরে শুধু যারা আসেনি তাদের ট্যাপ করুন — ৪০ জনের ব্যাচেও আধা মিনিট।

ধাপ ৩: সেভ করলেই কাজ শেষ

সেভ করার সাথে সাথে তারিখসহ রেকর্ড থেকে যায়। পরে যেকোনো শিক্ষার্থীর মাসিক উপস্থিতি এক নজরে দেখা যায়।

যা মাথায় রাখবেন

  • প্রতিদিন একই সময়ে হাজিরা নিন
  • শিক্ষকদের আলাদা লগইন দিন, যাতে কে নিল বোঝা যায়
  • অভিভাবকের নম্বর ঠিক আছে কিনা মাঝে মাঝে মিলিয়ে নিন

লেখাটা কাজে লাগলে শিক্ষা ৪৫ দিন ফ্রি চালিয়ে দেখুন।

ফ্রি শুরু করুন

আজই আপনার প্রতিষ্ঠান ডিজিটাল করুন

দুই মিনিটে অ্যাকাউন্ট, ৪৫ দিন সম্পূর্ণ ফ্রি। পছন্দ না হলে কোনো খরচ নেই।